1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সিরিয়ার অবরুদ্ধ শহরে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬
  • ১১৬ Time View

1673সিরিয়ার অবরুদ্ধ শহর মাদায়ায় খাবার, ওষুধ এবং শীতের কাপড় নিয়ে জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির একটি বহর পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে সরকারি বাহিনীর অবরোধের মুখে ৪০ হাজার মানুষের ওই শহরে খাদ্য সঙ্কট চরম আকার ধারণ করেছে। খবর বিবিসির।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, মাদায়ায় পৌঁছে তারা অপুষ্টিতে ভোগা অভুক্ত শিশুদের দেখতে পেয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, অনাহারে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটিতে কিছু লোকের প্রাণহানি ঘটেছে। মাদায়া ছাড়াও সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত আরো দুটি শহরে জাতিসংঘের ত্রাণ বিতরণ করা হবে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইদলিব প্রদেশের অবরুদ্ধ ফুয়া ও কাফরায়া শহরে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এছাড়া মাদায়া শহরে ৪৯টি ট্রাকের ত্রাণবাহী বহর পৌঁছেছে।

জাতিসংঘ বলছে, সিরিয়ায় ১৫টি স্থানে কমপক্ষে ৪ লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস বলছে, ক্ষুধায় কাতর হয়ে এক বছরেরও কম বয়সের ৬ শিশুসহ কমপক্ষে ২৮ জনের প্রাণহানি ঘটেছে। আরো শত শত মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ