1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

বাতিল হচ্ছে পাক-ভারত বৈঠক!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
  • ১০০ Time View

1642ভারত-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেষ পর্যন্ত বৈঠক বাতিল হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

দেশটির সংবাদ মাধ্যম ডিএনএকে দেয়া এক সাক্ষাত্কারে দোভাল বলেছেন, বল এখন পাকিস্তানের কোর্টে। নওয়াজ শরিফ সরকার এখন পর্যন্ত পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত দু’দেশের মধ্যে শান্তি বৈঠকে করে কোনো লাভ নেই। আগামী ১৫ জানুয়ারি দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে ২ জানুয়ারি হামলার ঘটনা ঘটেছে। হামলায় সাত নিরাপত্তা সদস্য ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে ভারত। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে জয়েশ-ই মোহাম্মদের হামলায় ১১ জনের প্রাণহানি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ