1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

চৌদ্দগ্রামে ডাকাতি, গৃহকর্তা খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
  • ১১৬ Time View

1631কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতদল শ্বাসরোধ করে গৃহকর্তা ও সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার আলী আকবর (৭০) কে খুন করেছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার চাঁনশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনশ্রী গ্রামের আলী আকবরের দুই ছেলে বিদেশে থাকেন। রোববার দিবাগত গভীর রাতে সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় ১৫/২০ মিনিট ব্যাপী ঘরে লুটপাট চালায়। এসময় ঘরের মহিলাদের মারধর করার সময় গৃহকর্তা আলী আকবর বাধা দিলে ডাকাতরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ডাকাত দল স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে।

বেলা ১১টায় চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ