1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

রাজাকারদের ষড়যন্ত্র সফল হবে না

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১৭৩ Time View

1607আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, স্বাধীনতাবিরোধীরা দেশের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক, তা সফল হবে না। স্বাধীনতার ৪৪ বছর পরও এ দেশে রাজাকাররা বহাল তবিয়তে থেকে নানা
ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রাজধানীর ধানমন্ডিতে রোববার বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে সৈয়দ আশরাফ এ কথা বলেন।

শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফ বলেন, যত ষড়যন্ত্র হোক না কেন রাজাকাররা সফল হবে না। একাত্তরে এ দেশের মানুষ এই পাকিস্তানিদের পরাজিত করেছিল। এ দেশের মানুষ পরাজিত হয়নি।

তিনি বলেন, পাকিস্তানিরা ভেবেছিল বাংলাদেশ স্বাধীন হলে সাত দিনও টিকবে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে, তা তারা কখনো ভাবেনি। ৪৪ বছর ধরে ওই গোষ্ঠী ষড়যন্ত্র করছে। আগেও সফল হতে পারেনি, এখনো সফল হতে পারবে না।

এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের শীর্ষ নেতারা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় সেখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ