1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

শুধুমাত্র এক শিক্ষার্থীর জন্য থমকে দাঁড়ায় ট্রেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১৫৬ Time View

1601`শিক্ষাই জাতির মেরুদণ্ড` এ উক্তি শুধু কাগুজে-কলমে নয়। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি কল্পনা করা যায় না। প্রত্যেক দেশেই শিক্ষার প্রতি গুরুত্বারোপ করা হয়। কিন্তু জাপানে শিক্ষাকে যে অন্যান্য দেশ, জাতিগোষ্ঠীর চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় তা বুঝা যায় বন্ধ হয়ে যাওয়া একটি স্টেশনে শুধুমাত্র এক শিশু শিক্ষার্থীর জন্য ট্রেন থামানোর মাধ্যমে।

japan
জাপান রেলওয়ে কর্তৃপক্ষ সারাদেশে ট্রেন সেবা কার্যক্রম পরিচালনা করে। দেশটির কামি শিরাটাকি রেল স্টেশন তিন বছর আগে চালু করা হয়। পরে প্রত্যন্ত অঞ্চলের এই স্টেশনে যাত্রীদের সংখ্যা অত্যন্ত নাটকীয়ভাবে কমে যেতে থাকে। কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দেশটিতে অন্য একটি বিরল নীতিও রয়েছে। ট্রেন ব্যবহার করে কোনো শিক্ষার্থী যদি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন আর তা যদি শুধুমাত্র একজনও হয় তাহলে ওই শিক্ষার্থীর পড়াশুনা শেষ না হওয়া পর্যন্ত ট্রেন সেবা অব্যাহত থাকবে।

japantrainঅবাক করার মতো তথ্য হলেও সত্য জাপানের কামি শিরাটাকি রেল স্টেশনের পাশের এক শিশু শিক্ষার্থীর জন্য প্রতিদিন স্কুল সময়ের আগে এসে থমকে দাঁড়ায় একটি ট্রেন। ক্ষুদে শিক্ষার্থীকে তুলে নিয়ে পৌঁছে দেয় স্কুলে। স্কুল ছুটির পর আবারো ওই শিক্ষার্থীকে নিয়ে ছুটে চলে ট্রেন। এবারো তাকে নামিয়ে দেয় প্রত্যন্ত অঞ্চলে তার বাড়ির কাছে। কামি শিরাটাকি স্টেশনে ওই শিক্ষার্থী ছাড়া আর কোনো যাত্রী নেই।

নারীদের শিক্ষা নিশ্চিত করতেই জাপান সরকারের এ সিদ্ধান্ত। কর্মকর্তারা বলছেন, ক্ষুদে ওই শিক্ষার্থীর স্নাতক শেষ না হওয়া পর্যন্ত স্টেশনটিতে নিয়মিত ট্রেনটির সেবা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ