1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

ভূমিকম্পে বিশ্বের সর্ববৃহৎ নারী বাজার বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১৬৬ Time View

1579ভূমিকম্পের পর বন্ধ হয়ে গেছে নারীদের দ্বারা পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ একটি বাজার। সোমবার কম্পনে বাজারের ওই ভবনে ফাঁটল দেখা দেয়ায় তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতের মনিপুর প্রদেশের রাজধানী ইম্ফলে নারীদের ওই বাজার।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইম্ফলের ইমা ও খাইরামবান্ধ বাজারের নারী বিক্রেতারা বলছেন, নারীদের পরিচালিত বিশ্বের বৃহত্তম বাজার ভূমিকম্পের পর থেকে বন্ধ রয়েছে। ফলে পথে বসতে চলেছেন ব্যবসায়ীরা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই ভবনটিতে ফাঁটল দেখা দেয়ায় তা ব্যবহারের অনপুযুক্ত হয়ে পড়েছে। এ কারণে বন্ধ করে দেয়া হয়েছে ওই বাজার। দ্রুত বাজার খুলে দেয়ার দাবি জানিয়েছেন নারী ব্যবসায়ীরা।

মণিপুরের ইম্ফল শহরের বেশিরভাগ দোকানিই নারী। শহরটিতে পরিবারের উপার্জনে নারীদের ভূমিকাই বেশি। ব্যবসা বন্ধ হয়ে পড়ায় অনেকেই রাস্তায় নেমেছেন।

এদিকে সোমবারের ভূমিকম্পে মনিপুরে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্প আঘাত হানায় ৩ দিন বন্ধ থাকার পর শুক্রবার খুলেছে অফিস-আদালত ও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু নারীবাজার এখনও বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ