1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

অবশেষে জলির বিপরীতেই ঢাকার ছবিতে জিৎ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১৭৭ Time View

1578টালিগঞ্জের সুপারস্টার জিৎ গাঙ্গুলিকে ঢাকাই ছবিতে অভিনয় করাতে অনেক জল্পনা কল্পনাই হচ্ছিলো গেল দুই বছর ধরে। শেষপর্যন্ত সেই প্রচেষ্টার দেয়ালে সাফল্যের পেরেকটি ঠুকলো দেশীয় চলচ্চিত্রের তারকা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

আর অপু বিশ্বাস থেকে শুরু করে হালের মাহি পর্যন্ত হাফ ডজন নায়িকার নাম শোনা গেলেও নবাগতা জলির বিপরীতেই বাংলাদেশি ছবিতে অভিষেক হচ্ছে সাথী খ্যাত জিতের। বিষয়টি আজ শনিবার নিশ্চিত করেছে জাজ।

প্রতিষ্ঠানটি জানায়, বাদশা নামে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই নায়ক। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশ থেকে সৈকত নাসির আর কলকাতার বাবা যাদব। গেল বুধবার জিতের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত করেছে কলকাতার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ। জিৎ এর আগে এই প্রতিষ্ঠানের ব্যানারে ওয়ান্টেড আর শত্রু ছবিতে অভিনয় করেছেন।

আরো জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে ‌‘বাদশা’ ছবির শুটিং শুরু হবে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি। কলকাতায় শুটিং দিয়ে শুরু হবে জিৎ-জলি জুটির যাত্রা। তারপর বাংলাদেশ, ভারত আর অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হবে ছবিটির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ