1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

বঙ্গবন্ধুর মাজারে নড়াইল পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
  • ১৭১ Time View

1522বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে নড়াইল পৌরসভার নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার দুপুর ১টায় নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলুর আয়োজন এ পুস্পস্তবক অনুষ্ঠান হয়।

সকাল ৯টায় নড়াইল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রওনা হয়ে দুপুরে বঙ্গবন্ধুর মাজারে পৌঁছে মেয়র মো. জাহাঙ্গির বিশ্বাস জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু, ও নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আলম বাচ্চু, ২ নং ওয়ার্ডের রবিউল ইসলাম খাঁন, ৩ নং ওয়ার্ডের কাজী জহিরুল হক, ৪ নং ওয়ার্ডের মো. রজিবুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের রেজাউল বিশ্বাস, ৬ নং ওয়ার্ডের শরফুল আলম লিটু, ৭ নং ওয়ার্ডের আহসান হাবিব তুফান, ৮ নং ওয়ার্ডের অরুন কুমার সাহা কালু, ৯ নং ওয়ার্ডের মো. মাহবুবুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অঞ্জুমানারা বেগম, ইপি রানী, সন্ধ্যা রানী এবং তিন শতাধিক নেতাকর্মী মাজারে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু। পুস্পস্তবক শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। শেষে মাজারের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন মেয়র মো. জাহাঙ্গির বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ