1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

চট্টগ্রামে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬
  • ১৬৬ Time View

চট্টগ্রামে আজিম হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বায়েজিদ বাংলাবাজারে গুলশান আবাসিক এলাকার দিদার কলোনিতে নিজ বাসায় খুন হয় সে।

নিহত আজিম স্থানীয় শেরশাহ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, আজিমের বাবা তরকারি বিক্রেতা এবং মা গার্মেন্টস কর্মী। সকালে দু’জনই বাসা থেকে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে যান। আজিমের নতুন বই নিয়ে আজ (মঙ্গলবার) প্রথমদিন স্কুলে যাবার কথা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে তার বড় ভাই বাসা থেকে বেরিয়ে যায়। এসময় সে আজিমকে স্কুলে যাবার জন্য তৈরি হতে দেখেছিলেন। সাড়ে ১১টার দিকে আজিমের বাবা বাসায় এসে দেখেন, তার ছেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ