1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শার্শায় ভুয়া সেনা সদস্য আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬
  • ১৬০ Time View

1480যশোরের শার্শা উপজেলার পাকশিয়া বাজার এলাকা থেকে ভুয়া সেনা সদস্য শামিম হোসাইনকে (২২) আটক করেছে পুলিশ। আটক শামীম লক্ষণপুর ইউনিয়নের শালতা গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, ঢাকায় এক সেনা অফিসারের বাসায় কাজ করতেন শামীম। কিছুদিন আগে কাজ ছেড়ে চলে আসার সময় ওই কর্মকর্তার পোশাক চুরি করে নিয়ে আসেন তিনি। সোমবার রাতে সেনা অফিসারের সেই পোশাক এবং জুতা পরে শামীম পাকশিয়া বাজারে ঘোরাফেরা করতে থাকে।

এ সময় সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আটক করে থানায় নেয়। এ ঘটনায় শামীমের নামে রাতেই শার্শা থানায় একটি মামলা হয়েছে (নং-১)। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ