1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

নওগাঁয় গাঁজাসহ দম্পতি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬
  • ১৭৩ Time View

1460নওগাঁর সাপাহারে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার লালমাঠিয়া গ্রামে এক কেজি ৫শ’গ্রাম গাঁজাসহ তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন-একই গ্রামের ফারুক হোসেন (৪০) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৩৫)।

সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে থানার উপ-পরিদর্শক মাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লালমাঠিয়া গ্রামে এক অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক হোসেনের বাড়িতে এক কেজি ৫শ’গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ