1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

তিন পরিচালকের শেয়ার গ্রহণের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২
  • ১৪১ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানির তিন জন উদ্যোক্তা পরিচালক তাদের নিজ প্রতিষ্ঠানের অন্য উদ্যোক্তা পরিচালকদের কাছ থেকে শেয়ার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সেন্ট্রাল ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক ইফতেখার মালেক এক লাখ ৫৩ হাজার ৭০টি শেয়ার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্যে তার মা সারওয়ার কাহান মালেকের কাছ থেকে এক লাখ ২৩ হাজার ১৪০টি এবং তার ভাই আরশাদুল আলমের কাছ থেকে ২৯ হাজার ৯৩০টি শেয়ার গ্রহণ করবেন। বর্তমানে তার কাছে এক লাখ ৫২ হাজার ৩৯০টি শেয়ার রয়েছে।

উদ্যোক্তা পরিচালক নবাব সিরাজ-উদ-দৌলা ৭৫ হাজার ৫৫০টি শেয়ার গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি এ শেয়ার তার স্ত্রী ফারহানা আলমের কাছ থেকে গ্রহণ করবেন। বর্তমানে তার কাছে ৩ লাখ ৭৪ হাজার ৪৫০টি শেয়ার রয়েছে।

অন্য উদ্যোক্তা পরিচালক আলহাজ মোহাম্মদ শাহজাহান ৭৫ হাজার ৫৫০টি শেয়ার গ্রহণ করবেন। তিনি এ শেয়ার তার স্ত্রী রোকেয়া বেগমের কাছ থেকে গ্রহণ করবেন। বর্তমানে তার কাছে ৩ লাখ ৭৪ হাজার ৪৫০টি শেয়ার রয়েছে।

শেয়ার গ্রহণের এ ঘোষণা দেওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মাধ্যমে তারা এ শেয়ার গ্রহণ সম্পন্ন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ