1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

নেত্রকোনায় নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬
  • ২০৮ Time View

1389নেত্রকোনা শহরের নাগড়া এলাকা থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

নেত্রকোনা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মসিউর রহমান জানান, শহরের নাগড়া এলাকার সাবেক ব্যাংক কর্তকর্তা নারায়ণ পালের মাতৃছায়া বাসার দেয়ালের ভেতরে পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশু মৃতদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

সাবেক ব্যাংক কর্তকর্তা নারায়ণ পালের পুত্রবধূ জয়াপাল জানান, দুপুরের দিকে গাছের শুকনো পাতা কুঁড়াতে এসে মহিলারা মরদেহটি দেখে।

শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এখনো শিশুর পরিচয় জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ