1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬
  • ১১৬ Time View

1370জানাযা করতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলেন। নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় ভটভটি উল্টে হাসান আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার হাতি খোচা বিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাসান আলী উপজেলার ভোলাহাট কাশিয়াবুনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সাপাহার উপজেলার করমুডাঙ্গা গ্রামে খালুর জানাযা করার জন্য হাসান আলী স্বপরিবারে রোববার সকালে ভোলাহাট থেকে ভটভটি যোগে যাচ্ছিলেন। যাওয়ার পথে হাতি খোচা বিল নামক ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসান আলী মারা যান । এ ঘটনায় সুফিয়া বেগম, হোসনেআরা বেগম ও জালাল হোসেন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিন কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ