1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

শেষ হচ্ছে পরণকথা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১৮৩ Time View

1316জনপ্রিয় বেসরকারি চ্যানেল মাছরাঙার দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরণকথা’ শেষ হতে চলেছে। আগামীকাল রোববার, ৩ জানুয়ারি রাত ৮টায় প্রচার হবে নাটকটির শেষ পর্ব।

আমিরুল ইসলাম অরুণ পরিচালিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া, মাজনুন মিজান, অহনা, আ খ ম হাসান, শানারৈ দেবী শানু, জয়রাজ, বন্যা মির্জা, লুৎফর রহমান জর্জ, নাজনীন হাসান চুমকি, তারিক স্বপন, কাজী রাজু, শেলী আহসান প্রমুখ।

নাটকের গল্পে দেখাে গেছে এক গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে, যাদের কেউ বংশ পরম্পরায় চোর, কেউবা বাটপার আবার কেউবা সাধারন কৃষক। কিন্ত সবাই খুব সরল সহজ। পেশাগত কাজ শেষে তারা বাজারে চায়ের দোকানে বসে গল্প করতে পছন্দ করে।

এলাকার চেয়ারম্যান সবার উপকার করে, কিন্তু তার স্বার্থের বাইরে না। চোর গ্রুপকে দিয়ে সে চুরি করতে সাহায্য করতে থাকে। সময়ের আবর্তে দিন দিন তার লোভ বাড়তে থাকে এবং চুরির উপরে আরো কিছু করতে চোরদের বাধ্য করতে চায়। নিজের স্বার্থ হাসিলের জন্য এইসব সরল মানুষদের জীবন আস্তে আস্তে  জটিল করে তোলে। চাপের মুখে একসময় মানুষগুলো বাধ্য হয়ে ঘুরে দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ