1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১৩৩ Time View

1314কুষ্টিয়ায় একটি স্কুলের ভবনের ফটকে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে ফিরোজ প্রামানিক নামে এক ব্যক্তির কেটে নেয়া মাথা উদ্ধার করেছে পুলিশ। পরে ওই স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মাঠের মধ্যে একটি মাথাহীন ধড় পাওয়া। শনিবার সকালে সদর উপজেলার আলামপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে মাথাটি উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ফজরের নামাজ শেষে তারা আলামপুর স্কুল অ্যান্ড কলেজের ফটকে একটি ব্যাগ ঝুলতে দেখেন। ব্যাগ থেকে রক্ত ঝরছিল। ভেতরে এক ব্যক্তির মাথা দেখা যায়। এলাকাবাসী স্থানীয় দহকোলা ক্যাম্পের পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাথাটি উদ্ধার করে। এর ঘণ্টা খানেক বাদে প্রায় ৪ কিলোমিটার দূরে গোবিন্দপুকুর এলাকায় মাঠ থেকে তার শরীরও উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, নিহত ফিরোজ প্রামানিক ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পূর্ব আব্দুলপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় হত্যাকারীরা তাকে মাঠে হত্যা করে মাথা ও শরীর আলাদা আলাদা স্থানে রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ