1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সোনালী ব্যাংকের ৫০২টি শাখায় চালু হচ্ছে এসএমএস ব্যাংকিং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ১৭০ Time View

1229কোর ব্যাংকিংয়ের আওতাভুক্ত ৫০২টি শাখায় এসএমএস ব্যাংকিং সার্ভিস বাস্তবায়ন উপলক্ষে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সোনালী ব্যাংক লিঃ এর শীর্ষ নির্বাহীবৃন্দ এবং এসএসএল এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক। এসএমএস ব্যাংকিং এর সুবিধা ও সোনালী ব্যাংকের অটোমেশনে এসএমএস ব্যাংকিং এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক দিদার মো. আবদুর রব।

উক্ত অনুষ্ঠানে কোর ব্যাংকিং এর আওতায় ব্যাংকে এসএমএস সার্ভিস চালুর বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে এসএসএল এর পক্ষ থেকে বক্তব্য রাখেন এসএসএল এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম এবং মহা-ব্যবস্থাপক আশীষ চক্রবর্তী। এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে সিবিএস এর আওতাভুক্ত সোনালী ব্যাংকের ৩২ হাজার গ্রাহক এসএমএস ব্যাংকিং সুবিধা পেয়ে আসছেন এবং এই সংখ্যা দ্রুত বাড়বে মর্মে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন।

এসএমএস ব্যাংকিং এর আওতায় গ্রাহকরা সপ্তাহে ৭দিন যেকোন সময় তাদের রেজিষ্ট্রিকৃত মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে সর্বশেষ ৪টি লেনদেনসহ একাউন্টের ব্যালেন্স সংক্রান্ত তথ্য জানতে পারবেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্যাংকের আইটি ডিভিশন-১ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শামীমুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ