1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সুনামিতে ভেসে যাওয়া জাপানি নৌকা কানাডার উপকূলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২
  • ১৪০ Time View

গত বছরের মার্চে ভয়াবহ সুনামিতে ভেসে যাওয়া জাপানের একটি জেলে নৌকা কানাডার পশ্চিম উপকূলে ভাসতে দেখা গেছে। দূষণ ছড়ানোর আশঙ্কায় এই নৌকা নিয়ে উৎকণ্ঠায় পড়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার ব্রিটিশ কলাম্বিয়ার সমুদ্রে একটি বিমান টহল দেওয়ার সময় ১৫ মিটার দৈর্ঘ্যের ওই জেলে নৌকাটির দেখা পায়।

জাপানে সুনামির পর বড় ধরনের কোনো ধ্বংসাবশেষ হিসেবে এই নৌকাটিই মনে হয় একমাত্র বস্তু যা প্রশান্তমহাসাগর অতিক্রম করেছে।

কানাডার পরিবহন মন্ত্রণালয় সমুদ্র দূষিত হচ্ছে কি না বা জাহাজ চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে কি না তার জন্য নৌকাটির ওপর নজর রাখছে।

গত মার্চের সুনামি জাপানে ২ কোটি ৫০ লাখ টনেরও বেশি ধ্বংসাবশেষ সৃষ্টি করে। ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের গবেষকরা বলছেন, তার মধ্যে ৪০ থেকে ৮০ লাখ টনই ধুয়ে মহাসাগরে নেমেছে। আর ১০ থেকে ২০ লাখ টন এখনো মহাসাগরে ভাসছে।

এসব ধ্বংসাবশেষের বেশিরভাগ অংশ ২০১৪ সালের মার্চের আগ পর্যন্ত উত্তর আমেরিকার কোথাও এসে ভিড়বে না বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ