1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

জানুয়ারিতে পাক-ভারত বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৮ Time View

1183পাকিস্তান ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে সম্মত হয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে ইসলামাবাদে এ বৈঠক হতে পারে। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

সারতাজ আজিজ বলেন, জানুয়ারি মাসের মাঝামাঝি রাজধানী ইসলামাবাদে দু`দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে আলোচনার শুরুর বিষয়ে কর্মতালিকা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিক পাকিস্তান সফরের পর এ ঘোষণা দেয়া হলো। কাবুল থেকে নয়াদিল্লি ফেরার পথে লাহোরে স্বল্প সময়ের অপ্রত্যাশিত যাত্রাবিরতি দেন নরেন্দ্র মোদি। এ সময়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নাতনীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন এবং নওয়াজকে তার ৬৬তম জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

মোদির এ সফর নিয়েও কথা বলেন সারতাজ আজিজ। তিনি বলেন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইসহ প্রধান রাজনৈতিক দলগুলো মোদির শুভেচ্ছা সফরকে স্বাগত জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ