1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

ইয়েমেনে সৌদি রাজপুত্র নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৬১ Time View

1179ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের অনুগত গণবাহিনী ও সরকারি সেনাদের যৌথ বাহিনী দেশটির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত মা’রিব প্রদেশে আগ্রাসী সৌদি সেনাদের ওপর পাল্টা হামলা চালিয়ে একজন সৌদি রাজপুত্রকে হত্যা করেছে। খবর আইআরআইবি।

সহকারী ইনস্পেক্টর জেনারেল আমির মুহাম্মাদ বিন মুসায়িদ বিন জালাওয়ি নামের এই সৌদি রাজপুত্র তার কয়েকজন সহযোগীসহ আলহাজার অঞ্চলে ইয়েমেনি সেনাদের হামলায় নিহত হয়। সা’দা প্রেস নিউজ শুক্রবার এ খবর প্রকাশ করেছে। এ বিষয়ে সৌদি সরকারের কোনো মন্তব্য এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে আনসারুল্লাহ’র সেনারা এ অঞ্চলে সৌদি সরকারের পক্ষ হয়ে লড়তে-আসা একদল ভাড়াটে সেনাকে হত্যা করে।

আল-আহদ বার্তা সংস্থা জানিয়েছে, ইয়েমেনের সরকারি সেনারা দেশটির উত্তরাঞ্চলে আল জা’ফ প্রদেশে কয়েকটি সংঘর্ষের ঘটনায় আমিরাতের ৯ জন সেনা কর্মকর্তাসহ অন্তত ৪৮ সেনাকে বন্দী করতে সক্ষম হয়েছে।  এ ছাড়াও ১৩০ জনেরও বেশি ভাড়াটে সেনাকে বন্দী করেছে ইয়েমেনের সরকারি সেনারা।

সৌদি সরকারের নেতৃত্বাধীন কয়েকটি দেশের সামরিক জোট ইয়েমেনে সৌদি রাজার পছন্দের সরকার গঠনের জন্য দেশটির ওপর হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৬ মার্চ থেকে এ হামলা শুরু হয়। শত শত শিশু ও নারীসহ অন্তত ৭ হাজার বেসামরিক ইয়েমেনি নাগরিক এসব হামলায় নিহত হয়। ইয়েমেনের বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে নির্বিচার সৌদি হামলায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ