1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

দাদরি হত্যাকাণ্ড : গোমাংসের উল্লেখ নেই অভিযোগপত্রে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৭১ Time View

1146ভারতের উত্তর প্রদেশের দাদরি গ্রামে গোমাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে ও পাথর ছুড়ে এক মুসলিমকে হত্যার প্রায় তিন মাস পরে চার্জশিট দিয়েছে দেশটির পুলিশ। তবে চার্জশিটে গোমাংসের অভিযোগ সম্পর্কে কোনো তথ্য নেই।

গত ২৮ সেপ্টেম্বর বাড়িতে গোমাংস রাখার অভিযোগে গ্রেটার নয়ডার দাদরিতে গণপিটুনিতে মারা যান ৫২ বছরের মোহাম্মদ আখলাক। ওই গণপিটুনির ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এর মধ্যে একজন নাবালকও রয়েছে।

চার্জশিটে বলা হয়েছে, ওই দিন আখলাকের বাড়িতে গো-হত্যা করা হয়েছে বলে দাদরি এলাকার এক মন্দিরে ঘোষণা করা হয়। ফ্রিজে মাংস পাওয়া যায়। এরপরই তাকে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু ওই মাংস গরুর নাকি ছাগলের ছিল সেটি নিশ্চিত হতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছে উত্তরপ্রদেশ পুলিশ।

ওই ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন আখলাকের মেয়ে সাহিস্তা। তার জবানবন্দীর ভিত্তিতে আরো একটি অতিরিক্ত চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন দাদরির ডিএসপি অনুরাগ সিংহ।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত আখলাকের ফ্রিজে পাওয়া মাংসের ফরেন্সিক রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছায়নি। ফলে ওই রিপোর্ট না পাওয়া পর্যন্ত আখলাকের ফ্রিজে থাকা মাংস গরুর নাকি ছাগলের ছিল তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ