1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

জেএমবির আস্তানা থেকে আটক ৭ : গ্রেনেড উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৬ Time View

1130রাজধানীর মিরপুরে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ -জেএমবি`র আস্তানা থেকে ৭ জনকে আটক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া ৬ তলা ওই ভবন থেকে ট্রাঙ্ক ভর্তি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি জানান, আটক ৭ জনের মধ্যে ৩ জন নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য। বাকি ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার (এডিসি) ও বোমা নিষ্ক্রিয় দলের প্রধান ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বুধবার রাতে একজনকে আটক করা হয়। সে জানায়, বাসাটিতে গ্রেনেড তৈরি হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টা থেকে বাসাটিতে অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, অভিযানের সময় ৬ তলার ওই বাসাটির দুটি মেস থেকে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ট্রাঙ্ক ভর্তি এবং রান্না ঘর ও শোয়ার ঘর থেকে একটি করে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। তবে ট্রঙ্কে কী পরিমাণ গ্রেনেড রয়েছে তা জানা যায়নি।
আটক ৭ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বলে জানান তিনি।

বোমা বিস্ফোরণ সম্পর্কে তিনি বলেন, অভিযানে আমরা ৫টি টিম কাজ করেছি। আমরাও বিস্ফোরণ ঘটাতে পারি, তারাও বিস্ফোরণ ঘটাতে পারে। বিষয়টি পরে জানাতে পারবো।

তবে অভিযানে ১০ রাউন্ড রাবার বুলেট ও টিয়াশেল নিক্ষেপ করা হয়েছে বলে এ সময় জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ