1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মুক্ত বাতাস কিনছে চীনের বাসিন্দারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৮১ Time View

1059চীনে ভয়াবহ বায়ুদূষণ চলছে। দূষিত বায়ুর কারণে বেইজিংয়ে চতুর্থ দিনের মতো এখন রেড অ্যালার্ট চলছে। বায়ুদূষণ থেকে বাঁচতে ও একটু নির্মল নিঃশ্বাস নেয়ার আশায় বেইজিংয়ের বাসিন্দারা এখন রীতিমতো লড়াই করছেন।

বেইজিং এর বাসিন্দা লি থানকিনের তিনবছরের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের জন্য কিছুটা ভালো বাতাস যোগাড় করতেই তিনি ক্যানে করে কানাডার রকি পর্বতের পরিষ্কার বাতাস কিনেছেন।

আর এ বাতাস থেকে বাঁচতে লি থানকিনের মতো বেইজিংয়ের অনেক বাসিন্দা এখন নিজের আর পরিবারের সদস্যদের জন্য কানাডার রকি পর্বতের মুক্ত বাতাস কিনছে। লি থানকিন বলেন, কানাডার দুজন তরুণ ক্যানে করে এই বাতাস এনে বিক্রি করতে শুরু করে। সন্তানকে কিছুটা পরিষ্কার বাতাস দেয়ার জন্যই তাদের কাছ থেকেই তিনি ক্যান কিনে আনেন।

ক্যানটির মুখে বাতাস নেয়ার জন্য একটি রাবারের ঢাকনি রয়েছে। সেটি খুলে সেখানে মুখ লাগালেই বাতাস নেয়া যায়। থানকিন বলছেন, এর মাধ্যমে আমার মেয়েকে রকি মাউন্টেনের পরিষ্কার বাতাস দিতে পারছি। কারণ আমার সন্তানের জন্য আমি সবকিছুই করতে পারি। তবে এটা সমস্যার কোন সমাধান বলে মনে করেন না তিনি।

তিনি বলেন, সারাক্ষণ বেইজিংয়ের বাতাসে থাকতে থাকতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ছে, তিনি নিজেও অসুস্থ বোধ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ