1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

মতিঝিলের আগুন নিয়ন্ত্রণে : নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৮ Time View

1043রাজধানীর মতিঝিলের বলাকা অফিসের পাশে হাজী ম্যানশন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে ১২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

এ ঘটনায় প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও অধ্যাপক ডা. এস এম শাহনেওয়াজ দীন (৪৫) নামে এক চিকিৎসক মারা গেছেন।
তিনি রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত মিরপুর শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও শিশু হাসপাতালের অধ্যাপক। আগুনের ধোঁয়ায় জ্ঞান হারিয়ে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস। তিনি জানান, অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনায়েত হোসেন জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এর আগে বেলা ১১টা ৫০মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ