1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

স্কাউটদের অংশগ্রহণে ৫৪০টি স্থানে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ৯১ Time View

1005‘আলোর পথে আরো এগিয়ে’ এই থিমকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ স্কাউটস এর পরিচালনায় ৪র্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প-২০১৫ বাস্তবায়ন করা হবে। রোববার থেকে বুধবার পর্যন্ত বাংলাদেশের সকল উপজেলায়, নৌ স্কাউট অঞ্চল, এয়ার স্কাউট অঞ্চল ও রেলওয়ে স্কাউট অঞ্চলের মোট ৫৪০টি স্থানে একযোগে এ ক্যাম্প বাস্তবায়ন করা হবে।

প্রতিটি ক্যাম্পে ৪০ জন স্কাউট (ছেলে ও মেয়ে) এবং ১০ জন লিডারসহ মোট ৫০ জন অংশগ্রহণ করবেন। এই ক্যাম্পে অংশগ্রহণ করে স্কাউটরা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী, বিকল্প জ্বালানি পদ্ধতি সম্পর্কে নিজেরা জানবে এবং পরবর্তিতে এই সকল স্কাউটরা তাদের সহপাঠী বন্ধু ও স্থানীয় জনগনের মধ্যে অর্জিত জ্ঞান বিনিময় করে তাদের এ বিষয়ে উদ্বুদ্ধ করবে।

ইতোপূর্বে একই কার্যক্রম বাংলাদেশের ৬৪টি জেলায় রোভার স্কাউটদের অংশগ্রহণে গত ৯-১২ ডিসেম্বর তারিখে বাস্তবায়ন করা হয়েছে। জেলা পর্যায়ে ৩৫০৫ জন রোভার স্কাউট ও লিডার অংশগ্রহণ করেন। দুই পর্যায়ে প্রায় ৩০০০০(ত্রিশ হাজার) স্কাউট, রোভার স্কাউট ও লিডার এ বিষয়ে দক্ষতা অর্জন ও সচেতনতার কাজে সম্পৃক্ত হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ