1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

রাজধানীতে ২ কোটি টাকার চিপস ও সস জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ৯৮ Time View

1003রাজধানীর আগারগাঁও থেকে প্রায় দুই কোটি টাকার মেয়াদউত্তীর্ণ ও অবৈধ খাদ্য সামগ্রী জব্দ করেছে র‌্যাব। এসময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ওইসব খাদ্য সামগ্রী সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে চার জনকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত পশ্চিম আগারগাঁওয়ের ২৪৬/১/বি-৮ নং বাড়ির ওমেগা এক্সিম লিমিটেডে এই অভিযান চালানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রতিষ্ঠানটি অনুমোদনহীন এবং মেয়াদউত্তীর্ণ আপেল ও অরেঞ্জ জুস, কিংবেল টুনাফিস (থাইল্যান্ড), কিংবেল সুইট চিলি সস (থাইল্যান্ড), মাসরুম গার্ডেন ফ্রেস (চায়না), গ্রিনপিস কিংবেল (থাইল্যান্ড), ফ্রুট সিরাপ ককটেল (থাইল্যান্ড), লাইট মিট টুনা কিংবেল (থাইল্যান্ড), ফিস সস কিংবেল (থাইল্যান্ড), ওয়েস্টার সস কিংবেল (থাইল্যান্ড), ইয়ংক্রোন কিংবেল (থাইল্যান্ড), ক্রাঞ্চি চিপস্ এবং টমোটো ক্যাচআপ কিংবেল (থাইল্যান্ড) বিক্রি করতো।

অভিযানে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার রকিবুল হাসানকে ৬ লাখ টাকা, সহকারী ম্যানেজার কামরুল হাসান ও প্রধান ডিস্ট্রিবিউটর সাইফুল ইসলামকে ৮ লাখ ও লজিস্টিক অফিসার মো. জাহিদ আলমকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩/৩২(ঘ) (গ) ধারা অনুযায়ী তাদেরকে এসব জরিমানা করেন।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এবং এএসপি মো. ইয়াছির আরাফাত। এতে আরোও উপস্থিত ছিলেন জাতীয় মান নিয়ন্ত্রক সংস্থার (বিএসটিআই) ফিল্ড অফিসার মো. শরীফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ