1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

নাগরিকের স্বাধীনতা হরণের জবাব রাষ্ট্রকে দিতে হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৬ Time View

982জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে সারাদেশে প্রতিনিয়ত ৭০/৮০ জনকে গ্রেফতার করা হচ্ছে। একটি সভ্য ও সুশিক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র এটা করতে পারে না। একজন নাগরিকের স্বাধীনতা হরণ করা হলে তার জবাব রাষ্ট্রকে দিতে হবে।

রোববার দুপুরে আরডিআরএস এর বেগম রোকেয়া হলরুমে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত বিভাগীয় পর্যায়ে মানবাধিকার কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারাদেশে গণগ্রেফতার চালানো হচ্ছে বলে উল্লেখ করে মিজানুর বলেন, মা-বাবার কাছ থেকে ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয় অথচ দিনে পর দিন তাদের কোনো খোঁজ থাকে না। ৭ দিন আগে কাউকে গ্রেফতার করার পর একদিন আগে কাগজে কলমে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করার মতো তামাশা রাষ্ট্র করতে পারে না। এই প্রতারণা জনগণের সঙ্গে রাষ্ট্রের করা উচিত নয়।

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে মানবাধিকার নামধারী আন্তর্জাতিক কিছু সংগঠনের ভূমিকার সমালোচনা করে ড. মিজানুর বলেন, পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড ব্যবস্থা আছে এবং কার্যকর করাও হচ্ছে। অন্যান্য দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না অথচ বাংলাদেশে দু’জন মানবতাবিরোধীর মৃত্যুদণ্ড হলে তা নিয়ে আন্তর্জাতিকভাবে নানা রকম চাপ আসে। বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।

আসন্ন পৌরসভা ও স্থানীয় সরকার নির্বাচনে একজন নাগরিক যেন তার ভোটাধিকার প্রযোগ করতে পারেন তা রাষ্ট্রকে ও নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে জানিয়ে ড. মিজানুর রহমান বলেন, এখানে যদি ব্যতিক্রম ঘটে তাহলে গণতন্ত্রের জন্য তা হুমকির কারণ হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.একেএম নুরুন্নবী, জাতীয় মানবাধিকার কমিশনের সেক্রেটারি আমজাদ হোসেন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী হাসান আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়সিন্ধু তালুকদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ