1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সিসিককে ১০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৩ Time View

937সিলেট মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টর) এর উন্নয়নের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনকে (সিসিক) ১০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) আওতায় এ টাকা বরাদ্দ দেয়া হচ্ছে।

এছাড়াও সিটি কর্পোরেশন এলাকার আরো একটি বৃহৎ প্রকল্প ও ৯টি সাব প্রজেক্টে ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে বিশ্বব্যাংক। এই অর্থও এমজিএসপি প্রকল্পের আওতায় বরাদ্দ করা হবে। এমজিএসপির প্রতিনিধিদল সিলেট সফরকালে শনিবার দুপুুরে সিসিকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার তিনব্যাপী সিলেট সফরকালে আট সদস্যের বিশ্বব্যাংকের এমজিএসপির প্রতিনিধিদল সিলেট সিটি কর্পোরেশন প্রস্তাবিত প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করেন। এছাড়াও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রকৌশল শাখাসহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধিদল।

আট সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রজেক্ট ডিরেক্টর শেখ মোজাক্কা জাহের ও টিম লিডার জোয়ান গনজালেস। সরেজমিন পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রকল্পগুলোর অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং টেকনিক্যাল দিকসহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখেন।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সিলেট সিটি কর্পোরেশনকে একটি শুভ সংবাদ দিয়েছে বিশ্বব্যাংক। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে নারায়নগঞ্জ ও টাঙ্গাইলের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনকেও তারা অর্ন্তভুক্ত করেছে।

এই প্রকল্পের আওতায় সিলেট সিটি কর্পোরেশনকে ১০০ কোটি টাকা বরাদ্দের নিশ্চয়তা পাওয়া গেছে। ২০১৬ সালের শুরু থেকে পর্যায়ক্রমে এই অর্থ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এনামুল হাবীব।

এমজিএসপি প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে জানিয়ে এনামুল হাবীব জানান, এই প্রকল্প ছাড়াও মহানগরীর হুমায়ুন রশীদ স্কোয়ার থেকে ক্বীনব্রিজ পর্যন্ত সড়ক চারলেন প্রকল্প এমজিএসপির আওতায় বাস্তবায়নের প্রস্তাব দেয়া হয়েছে।

হুমায়ুন রশীদ স্কোয়ার টু ক্বীনব্রিজ সড়ক চারলেন প্রকল্পে ৩৫ কোটি টাকা ব্যয় হবে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নুর আজিজুর রহমান। প্রকল্পের স্থান পরিদর্শনসহ সামগ্রিক সবকিছু বিবেচনা করে এমজিএসপি প্রতিনিধিদল এই প্রকল্পেও ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান তিনি।

এই প্রকল্প ছাড়াও সিলেট মহানগরের উন্নয়নের লক্ষ্যে আরো ৯টি সাব প্রজেক্ট বাস্তবায়নের জন্য এমজিএসপিকে প্রস্তাব দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৬৫ কোটি টাকা।

সরেজমিন পরিদর্শন শেষে এই দুই প্রকল্পেও ১০০ কোটি টাকা বরাদ্দের ব্যাপারে আশাব্যঞ্জক সাড়া দিয়েছে এমজিএসপি প্রতিনিধিদল বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ