1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

জয়পুরহাটে অস্ত্রসহ ২ শিবির নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৮৪ Time View

917জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কদমতলী এলাকা থেকে জেলা ছাত্র শিবিরের সভাপতি আবুজার গিফারী (২৮) ও সাধারণ সম্পাদক ওমর আলীকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি রিভালবার, ২১টি ককটেল ও ছয়টি দেশীয় তৈরি হাতবোমা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হলেও সকাল ১১টায় র‌্যাব ক্যাম্পে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার।

গ্রেফতারকৃত আবুজার গিফারী জয়পুরহাটের তুলাট গ্রামের হামিদুর রহমানের ছেলে ও ওমর আলী তেঘর বিশা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার জানান, ছাত্রশিবির নেতারা আগ্নেয়াস্ত্র, ককটেল ও বিস্ফোরক দ্রব্য নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল এমন তথ্যের ভিত্তিতে র‌্যার-৫ ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শিবির নেতাদের বিরুদ্ধে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালীন সময়ে বিভিন্ন নাশকতার মামলা ছিল। মামলার আসামি হওয়ার পর থেকে তারা পলাতক ছিলেন বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ