1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ৯৪ Time View

873বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। বুধবার বিকেলে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

বঙ্গভবনের লনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান বিজয় উপলক্ষ্যে কেক কাটেন। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিদের খোঁজখবর নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

মুক্তিযোদ্ধা ও শহীদ বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরাসহ বিজয় দিবসের এ সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, কূটনৈতিক, সিনিয়র আইনজীবী, সুপ্রীম কোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধানরা, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী নেতা, সিনিয়র সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে শিল্পী রফিকুল আলম, ফকির আলমগীর, শাকিলা জাফর, সেলিনা আখতার ও কিশোর দাস দেশাত্মবোধক গান গেয়ে শোনান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ