1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

চূড়ান্ত লড়াইয়ে ১২০৪৪ প্রার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ১৩০ Time View

856আসন্ন পৌরসভা নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১২ হাজার ৪৪ জন। এর মধ্যে মেয়র পদে ৯২৩, কাউন্সিলর পদে ৮ হাজার ৫৮৯ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন প্রার্থী ভোটের চূড়ান্ত লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা) জেসমিন টুলী এসব তথ্য জানিয়েছেন।

এর আগে মেয়র পদে ১ হাজার ২১৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৭৯ জন পার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে মেয়র পদ থেকে ১৬২ জন, সাধারণ কাউন্সিলর পদ থেকে ৬৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদ থেকে ৩৪ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে ৬ জন ও কাউন্সিলর পদে ৯৪ জন নির্বাচিত হয়েছেন।

এখন পর্যন্ত মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৯২৩ জন। এরমধ্যে আওয়ামী লীগের ২৩৪ জন, বিএনপির ২২০ জন, জাতীয় পার্টির ৭৩ জন, স্বতন্ত্র ২৭১ জন, জাসদের ২০ জন, এনপিপি ১৭ জন, ইসলামী আন্দোলনের ৫৬ জন এবং অন্যান্য দলের ৩২ জন প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ