1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সম্মাননাপ্রাপ্ত বিদেশিদের শিখা চিরন্তনে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ১২৭ Time View

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা এবং মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বিদেশি নাগরিকরা শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সম্মাননাপ্রাপ্ত ৫৭ বিদেশি নাগরিক শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মুক্তিযুদ্ধ চলাকালীন মিত্রবাহিনীর সেকেন্ড ইন কমান্ড জেনারেল (অব.) জ্যাকব বলেন, বাংলাদেশ আমাদের যে সম্মাননা দিচ্ছে তার জন্য আমরা গর্বিত। বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ যেখানে পাকিস্তানের মতো একটি বড় শক্তি এই শিখা চিরন্তনে আত্মসমর্পণ করে চলে গিয়েছিল। যা ইতিহাসে বিরল।

জেনারেল জ্যাকব আরো বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং তা হওয়া দরকার। তবে আইন তার নিজস্ব গতিতে চলে। সেই গতির মাধ্যমেই যুদ্ধাপরাধীদের বিচার হবে। তবে খেয়াল রাখতে হবে কেউ যেন এই আইনকে রাজনৈতিকভাবে অপব্যবহার না করে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অন্যতম সাহায্যকারী সুয়োশি নারা বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে হবে। গত ৪০ বছর আগে আমরা বাংলাদেশকে যেমন দেখেছি তারচেয়ে এখন অনেক উন্নতি হয়েছে। তবে এখনো এই দেশে রাজনৈতিক ও সামাজিক সমস্যা রয়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য শিক্ষার হার বাড়ানোর পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ