1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

ভারত-পাকিস্তান সিরিজ স্থগিত!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৮ Time View

778চলতি ডিসেম্বরে পাক-ভারত সিরিজ নিয়ে কম তোড়জোড় হয়নি। আলোচনাও কম হয়নি এ সিরিজ নিয়ে। একেক সময় একেক রূপ নিচ্ছিল ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই সিরিজটির ভাগ্য। পাকিস্তানের এত অনুরোধ-উপরোধ সত্ত্বেও ভারত সরকার কোনভাবেই চাচ্ছে না পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে। তবে এখন আর অনুরোধ নয়। সরাসরি হার্ডলাইনে গিয়ে ভারত সিরিজ নিয়ে সব আলোচনার সমাপ্তি টানছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার পিসিবির পক্ষ থেকে সিরিজ নিয়ে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে পিসিবির চেয়ারম্যান স্থানীয় সংবাদপত্র ডন’কে বলেন, ‘হ্যা, আমরা শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে উত্তর পাইনি। এখন এই চাপ্টার এখানেই ক্লোজ করতে চাই।’

india
সিরিজ আয়োজনে সব ধরনের চেষ্টাই তারা করেছেন উল্লেখ করে শাহরিয়ার খান বলেন, ‘আমরা আরব আমিরাত থেকে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায খেলতে বিসিসিআইকে অনুরোধ করেছি। কিন্তু আমাদের চেষ্টা নির্থক হয়েছে। আমাদের এই ব্যর্থতা সারা বিশ্বের বিশেষ করে দুদেশের ক্রিকেট ভক্তদের হতাশ করেছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিরিজ নিয়ে বিসিসিআইকে ইমেইল করেন পিসিবি চেয়ারম্যান। যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে সিরিজের ভবিষ্যত নিয়ে ‘হ্যা’ অথবা ‘না’ জবাব চান তিনি। সেই সময় পেরিয়ে যাওযার পর এখনো কোনো জবাব পাননি পিসিবি প্রধান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ