1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

দিনাজপুরের পাঁচ পৌরসভায় ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৭ Time View

776দিনাজপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৪ জন মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র  প্রত্যাহার করেছেন।

এদের মধ্যে বীরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকসেদ আলী মিয়া, হাকিমপুর পৌরসভার জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী সুমন খন্দকার, বিরামপুর পৌরসভার বিএনপির বিদ্রোহী প্রার্থী ৫ নং ওয়ার্ডের সভাপতি ও পৌর বিএনপির প্রার্থী হুমায়ুন কবির, ফুলবাড়ী পৌরসভার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ুম সরকার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দিনাজপুর পৌরসভায় মেয়র পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।

প্রত্যাহার করা সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলররা হলেন- দিনাজপুর পৌরসভার ৩ নং সংরক্ষিত নারী ওয়ার্ডের জাহানারা চৌধুরী রানুকা, ৩ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর বিজয় কৃষ্ণ কুন্ডু ও জামাল উদ্দিন, ৯ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ১০ নং ওয়ার্ডের রেজওয়ানুল হক চৌধুরী, ১১ নং ওয়ার্ডের মনোয়ার হোসেন ও মুসা মানিক।

হাকিমপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিম, ৭ নং ওয়ার্ডের সামছুল হক, ৮ নং ওয়ার্ডের আব্দুস সাত্তার ও ৯ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান।

ফুলবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কুদ্দুস বাবু ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেকেন্দার আলী জিন্নাহ। বিরামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রউফ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।

সংশ্লিষ্ট পৌর নির্বাচনের রিটানিং অফিসার এসব তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ