1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

খেলা শুরুর আগেই ফাউলের অভিযোগ বিএনপির

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৫১ Time View
763আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, পৌরসভা নির্বাচন শুরু হলো না, অথচ তফসিল ঘোষণার পরপরই প্রতিদিন বিএনপি একেকটা অভিযোগ করে আসছে। বিষয়টা হলো ’খেলার মাঠে খেলা শুরুই হলো না, আগেই ফাউলের অভিযোগ!

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাম্যবাদী দলের আয়োজনে বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি জানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না। জনবিরোধী কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আসছে। নিজেদের পরাজয়ের আশঙ্কায় এখন তারা নির্বাচন বিষয় নানা অভিযোগ করছে।

তিনি বলেন, নির্বাচনের কমিশনের দায়িত্ব অবাধ সুষ্ঠু নির্বাচন করা। সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। এই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো আন্দোলনের সুযোগ নেই। পাশাপাশি  এই নির্বাচনকে কেন্দ্র করে  বিভ্রান্ত্রি ছাড়িয়ে ভবিষ্যতে আন্দোলন করার পরিকল্পনা বিএনপির মাথায় থাকলে এখনই দূর করার আহ্বান জানাচ্ছি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসীদের সঙ্গে ঐক্য হতে পারে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সঙ্গে নয়। বিএনপি ইতোমধ্যে নিজেদের মানবতাবিরোধীদের দল হিসেবে প্রমাণ করেছে, তাদের সঙ্গে কোনোভাবেই ঐক্য সম্ভব নয়।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ