1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

বরিশালের নাটকীয় জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৬ Time View

bullsজয়ের জন্য মাত্র ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েও শেষ মুহূর্তে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে বরিশাল বুলস। যদিও এর আগে টুর্নামেন্টে শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি। রায়াদ এমরিতের অপাজিত ৫৪ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙ্গর করে মাহমুদউল্লার দল।

দিনের প্রথম ম্যাচে সিলেট হেরে যাওয়ার দুই দলেরই শেষ চার নিশ্চিত হয়ে গেছে। তাই কিছুটা নির্ভার হয়ে মাঠে নেমেছিল দুই দল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের সবাই কম-বেশি রান করেছেন। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩০ রান করেন মোসাদ্দেক হোসেন।

এছাড়া পাক ওপেনার মোহাম্মদ হাফিজ ২৫, ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট ২২, ফরহাদ রেজা ১৯, নাসির হোসেন ১৪, সৈকত আলী ১৩ রান করেন। বরিশাল বুলসের হয়ে নিখিল দত্ত সর্বোচ্চ ৩টি উইকেট নেন। রায়াদ এমরিত দুটি, সোহাগ গাজী নেন একটি করে উইকেট।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে সিলেট হেরে যাওয়ায় বরিশালের বিপক্ষে এই ম্যাচে অনেকটাই চাপহীন ঢাকা ডায়নামাইটস। কারণ সিলেট হারায় ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দলটির। তবে শুরুতেই বরিশালকে চাপে ফেলে জয়ের প্রত্যাশায় থাকলেও শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকরভাবে হেরে যায় ঢাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ