1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মানোন্নয়ন ও গবেষণায় জোর দিচ্ছে ওয়ালটন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ১৮৬ Time View

683পণ্যের গুণগত উচ্চমান নিশ্চিতকরণ এবং উন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন প্লাজা কনফারেন্সে এ কথা জানান ওয়ালটনের উদ্যোক্তারা।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয় ওয়ালটন প্লাজা কনফারেন্স-২০১৫। কনফারেন্সে অংশ নেওয়া বিপণন কর্মকর্তারা নিজেদের সৃজনশীল মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে-বিদেশে ওয়ালটনের বাজার সম্প্রসারণে আরো জোরালোভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, ফরেন ট্রেড মনিটরিং বিভাগের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী পরিচালক আশরাফুল আম্বিয়া প্রমুখ।

এ সময় জানানো হয়, ওয়ালটন ব্র্যান্ডের নতুন নতুন প্রযুক্তি পণ্য বাজারে আসছে। দেশ-বিদেশে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে সংশ্লিষ্টদের ব্যাপক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয় কনফারেন্সে।

সারা দেশে ওয়ালটন প্লাজার ২৪টি জোন থেকে ৭০০ জন প্লাজা ম্যানেজার এবং সহকারী ম্যানেজার কনফারেন্সে অংশ নেন। এতে কৌশলগত বিক্রয় ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী বলেন, ‘ওয়ালটন ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে বদ্ধপরিকর। বাংলাদেশে ফ্রিজের মতো টিভিতেও একচেটিয়া বাজার দখলের লক্ষ্যে উন্নয়ন এবং গবেষণা বিভাগে কর্মরত প্রকৌশলীরা ব্যাপক উদ্যোগ নিয়েছেন।’

ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম বলেন, ‘শুধু পণ্য বিক্রি নয়, ওয়ালটন মানুষের সেবা করতে চায়। প্রযুক্তি পণ্যে বাংলাদেশে ওয়ালটন অপ্রতিদ্বন্দ্বী।’ বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণে সব ভয়কে জয় করার আহ্বান জানান তিনি।

ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম রেজাউল আলম জানান, আগামী বছর ওয়ালটনের বেশ কিছু আইটি পণ্যের উন্নয়ন ও গবেষণা কার্যক্রম শুরু হবে। ওয়ালটনের প্লাজাগুলো আরো আধুনিক ও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

কনফারেন্সে চলতি বছর ওয়ালটন পণ্যের বিক্রয় প্রবৃদ্ধিতে অসাধারণ অবদান রাখার জন্য ওয়ালটন কর্তৃপক্ষ ২০ জন প্লাজা ম্যানেজারকে পুরস্কৃত করে। এরা হলেন- পাবনা প্লাজার হাসিবুর রহমান, চট্টগ্রাম নেভি গেট প্লাজার আব্দুল মাজিদ, গাজীপুর চন্দ্রা প্লাজার হারুন-অর-রশীদ, রাজশাহী প্লাজার বানিজ মিয়া, লালমনিরহাট প্লাজার রাশেদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের খন্দকার মাজহারুল ইসলাম, পটুয়াখালী প্লাজার রেজাউল করিম, নওগাঁ প্লাজার মাহবুব রহমান, যশোরের আরএন রোড প্লাজার সঞ্জয় কুমার সরকার, নাটোর প্লাজার মো. রাকিবুল করিম, মিরপুর-১০ প্লাজার তাওফিকুর রহমান, টাঙ্গাইলের আদালত রোড প্লাজার অরূপ কুমার সাহা, টাঙ্গাইলের ময়মনসিংহ রোড প্লাজার মো. আমিনুল ইসলাম, মধুপুর প্লাজার শাহ আলম মিয়া, চট্টগ্রাম সিটি গেট প্লাজার মনির হোসেন, করোটিয়া প্লাজার আরিফুল হক লিটন, ঠাকুরগাঁও প্লাজার আব্দুল হালিম তালুকদার, বংশাল প্লাজার সুবির কুমার ধর, শেরপুর প্লাজার বিশ্বজিৎ চক্রবর্তী ও জয়পাড়া প্লাজার সৈয়দ জাহিদুল হাসান।

দিনব্যাপী কনফারেন্সের শুরুতে ওয়ালটনের বিক্রয় প্রতিনিধিরা ওয়ালটন কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া  প্রত্যক্ষ করেন। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ