1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কেন হামের টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুধু খেলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্র ও ইইউতে রপ্তানি পোশাকের দাম কমেছে দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চেয়ারম্যান নিয়োগ, হাইকোর্টের রুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু

বিপিএলে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৯ Time View

648নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া তাদের সফর স্থগিত করলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঠিকই অংশ নিয়েছে বিদেশি খেলোয়াড়রা। তবে এবার বিপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পেশাদার ক্রিকেটারদের সংগঠন প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)।

সংগঠনটির প্রধান অ্যাঙ্গাস পর্টার ক্রিকইনফোকে বলেন, ‘বিপিএলে বাংলাদেশে খেলতে যাওয়া ইংলিশ ক্রিকেটারদের নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন। এছাড়া বাংলাদেশে ইংলিশ নাগরিকরা সন্ত্রাসী হামলার ঝুঁকিতে আছে বলে ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে ব্রিটেনের পররাষ্ট্র দফতর। তাই ব্রিটিশ নাগরিকদের জনসম্মুখে বেশি বের না হওয়ারও এক ধরনের আদেশ রয়েছে ওই সতর্কতায়।

BPL
তিনি আরও বলেন, আমরা সবসময়ই স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে একমত। কিন্তু সেখানে তাদের সম্পৃক্ততা এই মুহূর্তে আমাদের উদ্বেগের সৃষ্টি করছে।

উল্লেখ্য, এই মুহূর্তে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে জশুয়া কব এবং রবি বোপারা বিপিএলে খেলছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ