1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন

তুরস্কের ভিতর দিয়ে আইএসের তেল পাচার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ১২৩ Time View

633ইরাক ও সিরিয়া থেকে ইসলামিক স্টেট (আইএস) যে জ্বালানি তেল উত্তোলন করে তার অধিকাংশই তুরস্কের ভিতর দিয়ে পাচার হয় বলে অভিযোগ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সোমবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইয়ারের সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ করেন তিনি। খবর রয়টার্সের।

ইরাকের প্রধানমন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি সন্ত্রাসী গোষ্ঠী আইএসের তেল চোরাচালান বন্ধের উপর গুরুত্বারোপ করেন যে তেলের অধিকাংশই তুরস্কের ভিতর দিয়ে পাচার হয়।

এদিকে, সিরিয়া ও ইরাকের আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পাচার হওয়া তেলের চোরাচালানের সঙ্গে তুরস্কের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে আসছে আঙ্কারা। তুরস্ক বলছে, কয়েক দশক ধরে নিজেদের সীমান্তে জ্বালানির চোরাচালান বন্ধে চেষ্টা করা হচ্ছে।

এর আগে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলের কাছে মোতায়েন তুর্কি বাহিনীকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে জাতিসংঘে যাওয়া হবে বলে হুমকি দেয় ইরাক। বাগদাদ বলছে, কোনো আলোচনা ছাড়া ইরাকে সেনা মোতায়েনের এ ধরনের পদক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।

এ নিয়ে দুদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তুরস্কের বিরুদ্ধে আইএসের তেল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলল ইরাক। আবাদির অভিযোগের আগে সম্প্রতি একই ধরনের অভিযোগ করেছিল রাশিয়া।

আইএসের নিয়ন্ত্রিত এলাকা থেকে চোরাচালানকৃত তেলের একটা অংশ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবার নিচ্ছে বলে অভিযোগ করছে মস্কো। অভিযোগ অস্বীকার করে এরদোয়ান বলেন, এটি প্রমাণ করতে পারলে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

তুরস্ক সীমান্তের কাছে রুশ যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করার পর আঙ্কারার বিরুদ্ধে আইএসের চোরাচালানকৃত তেলের সুবিধা ভোগের অভিযোগ তুলে মস্কো। এরপরই তুরস্কের বিরুদ্ধে এ অভিযোগ তুলল ইরাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ