1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার ব্যাংকে বিদেশি ‍মুদ্রা জমা রাখতে পারবে মানি চেঞ্জাররা ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন চট্টগ্রামে ডেঙ্গু ৩ ও হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু কাউকে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ৩ হাজার কোটি টাকার নতুন ঋণ চোখের স্বাস্থ্যসেবায় ১২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়

দেশের অর্জন বানচালের চেষ্টা করছেন কিছু রাজনীতিক : ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৭১ Time View

599জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশে সর্ব প্রথম শিশুদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মাতৃত্বসুলভ আচরণ বিভিন্ন খানে প্রকাশিত হয়। তিনি মায়ের মন নিয়ে বড় বোনের মন নিয়ে কাজ করেন। এর জন্য ইতোমধ্যে তিনি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ হয়েছেন।

গত কয়েক দিন আগে আরেকটি গর্ব-অহংকার তিনি অর্জন করে এনেছেন। সেটা হচ্ছে পৃথিবীতে যতজন চিন্তাবিদ আছেন তার মধ্যে তিনি অন্যতম একজন। তিনি যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সুনাম অর্জন করে আনছেন; ঠিক সেই মুহূর্তে আমাদের দেশীয় কিছু রাজনৈতিক নেতৃবর্গ বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করে দেশের অর্জনটাকে বানচাল করার চেষ্টা করছে।

তিনি বলেন, আশা করছি, বাঙালি জাতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আমি বিশ্বাস করি, বর্তমানে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি সেই ৭১-এর মতো একত্রিত হয়ে বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটা অব্যাহত রাখবে।

তিনি সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী রিসোর্টে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপি শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে ডা. এনামুর রহমান এমপি, কাজী রোজী এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, শামসুল আলম দুদু এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, কামরুন নাহার চৌধুরী এমপি, হোসনে আরা লুৎফা ডলিয়া এমপি, সেফ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার চৌধুরী তাইয়ব, পরামর্শক বেলাল উদ্দিন, ম্যানেজার নাসিমা বেগম ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ