1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

জামালপুরে মেয়রসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ১৫০ Time View

548জামালপুরের ছয়টি পৌরসভায় দুই দিনে স্বতন্ত্র মেয়রসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে দুইজন স্বতন্ত্র, ১২ জন কাউন্সিলর এবং একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন। রোববার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, রোববার জেলা সদর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ পৌরসভার রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

দুপুর ২টা পর্যন্ত জামালপুর সদরের মো. মাহফুজুল হক, মো. শফিউল্লাহ আকন্দ, ওয়াহেদুজ্জামান সুইট, মো. ফরিদ উদ্দিন, কামরুল হাসান ভুট্টু, আলতাব আলী ও আব্দুল্লাহ আল মামুন নামে সাতজন কাউন্সিলর, মোছা. জেসমিন আক্তার নামে একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ইসলামপুরে নারায়ন চন্দ্র কর্মকার, হারুণ অর রশিদ সরকার, রইছ উদ্দিন আহমেদ জীবন নামে তিন কাউন্সিলর, দেওয়ানগঞ্জে মিজানুল হক নামে একজন ও মাদারগঞ্জে মো. আবুল কাশেম সেলিম নামে একজন কাউন্সিলরের মনোনয়নপত্র ঋণ খেলাপি ও বিভিন্ন ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাছাইয়ের প্রথম দিন শনিবার সরিষাবাড়ি পৌরসভায় রুহুল আমিন সেলিম ও মো. শহিদুল্লাহ নামে দুইজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ