1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫
  • ২৯৮ Time View

501টি২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব আগেই নিশ্চিত হয়ে গেছে। সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারানোর মধ্য দিয়ে। এবার নতুন লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্বের চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষ্যে ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে জাহানারা-সালমারা।

আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে শুরুতেই হয়েছে বাংলাদেশের। কয়েন নিক্ষেপে (টস) জয়ের পর অবশ্য প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলম।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার শারমিন আকতার এবং নিগার সুলতানা। ২১ রানের জুটিও গড়ে ফেলেন তারা দু’জন। কিন্তু হঠাৎই ঝড় ওঠে। ঝড়টা তোলেন আইরিশ বোলার সিয়ারা ম্যাটকাফি। তার এক ওভারে পরপর দুই বলে ফিরিয়ে দেন শারমিন আকতার এবং লতা মন্ডলকে। ১৪ বলে ৯ রান করে ফিরে যান শারমিন। লতা মন্ডল কোন রানই করতে পারলেন না।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের মেয়েদের রান ৮.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৫। উইকেটে রয়েছেন ওপেনার নিগার সুলতানা ১৫ রানে এবং রুমানা আহমেদ ৭ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ