1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

কালীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৮৫ Time View

472গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় দুলাল মিস্ত্রী (৪৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুর (টেকপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিস্ত্রী টঙ্গীর আমতলী এলাকার দিনেশ মিস্ত্রীর ছেলে। পিরোজপুরের পরতাশি এলাকার কৃষ্ণ নিশির ছেলে জয়ন্ত কুমার (২৪), নরসিংদী সদর এলাকার গোলাপ মিয়ার ছেলে অটোরিকশা চালক মিজান মিয়া (৩৫), বরগুনা পাথরঘাটা এলাকার নিখিশ গোমস্তার ছেলে অনুপম গোমস্তা (৩২), বরিশালের আগৈলঝাড়ার জগদীস চন্দ্র বারৈর ছেলে যতীন বারৈ (৪১)। এদের মধ্যে অনুপমের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যতীন বারৈ জানান, বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে নরসিংদী থেকে কীর্তন শেষ করে আরেকটি কীর্তনে যোগ দেয়ার জন্য দলবলে টাঙ্গাইলের করটিয়া যাচ্ছিলাম। পথিমধ্যে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুর (টেকপাড়া) এলাকায় আমাদের অটোরিকশাকে (নরসিংদী থ-১১-০৫৬৭) ঘোড়াশালগামী বালুবাহী দ্রুত গতির একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ থেতলে যায় এবং চালকসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তবক্যরত চিকিৎসক আশীষ কুমার বণিক দুলাল মিস্ত্রীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক আহত অনুপম গোমস্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ দেন।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আর নিহত দুলাল মিস্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ