1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণে বিজিবি প্রতিনিধি ভারতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৩ Time View

451যৌথ বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট (বিসিএম) প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ১০ দিনের সফরে ভারতে গেছেন। বুধবার সকাল ১১টার দিকে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টের কাজ সম্পন্ন করে ভারতে প্রবেশ করেন।

এর আগে বিজিবি প্রতিনিধি ভারতের পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বিএসএফের ইনেসপেক্টর প্রদেশ তাদের  ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বর্ডার গার্ড বিজিবির দুই কর্মকর্তা লে. কর্নেল রবিউল ইসলাম ও ইমারতের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন চারজন মেজর ও চারজন এডি। সীমান্ত ম্যানেজমেন্ট বিষয়ে ভারতের দিল্লির তেলেকন বিএসএফ ট্রেনিং সেন্টারে বিজিবি ও বিএসএফের মধ্যে ২ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বিজিবি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, উভয়ের মধ্যে বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ সীমান্ত পথে চোরাচালান, নারী-শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক আরোও জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ