1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি

নির্বাচনে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ২৪১ Time View

440আসন্ন পৌরসভা নির্বাচনসহ আগামী সকল নির্বাচনে দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ইলেকশন ওয়ারকিং গ্রুপ। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রতিবন্ধীদের জন্য নির্বাচন ব্যবস্থা র্শীষক গোল টেবিল আলোচনায় বক্তারা এ সব কথা বলেন।

এছাড়া আসন্ন পৌরসভা নির্বাচনসহ সব নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আলোচনা সভায় বলা হয়, ভারত, ইকুয়েডর, ক্যামেরুন, কানাডাসহ পৃথিবীর অনেক দেশেই প্রতিবন্ধী মানুষদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়ে থাকে।

২০১১ সালের দেশে ১৮ বছরের অধিক বয়সী মোট প্রতিবন্ধী ছিল ১ কোটি ২১ লাখ ৬৫ হাজার এর বেশি।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে জনসংখ্যার ৯ দশমিক ৭ শতাংশ প্রতিবন্ধী রয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বলা হয়, প্রতিবন্ধী মানুষকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা, তারা যেন নিবিঘ্নে ভোট দিতে পারেন, নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং তাদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন মো. আবদুল আলিম, পরিচালক ইলেকশন ওয়ারর্কিং গ্রুপ, নোমান খান, নির্বাহী পরিচালক সেন্টাল ফর ডিজেনিলিটি ইন ডেভলাপমেন্ট, খন্দকার জহুরুল আলম, নির্বাহী পরিচালক, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন আন ডিজেবিলিটি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ