1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

বেতাগীতে আ. লীগের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ২৩৪ Time View

425আসন্ন পৌরসভা নির্বাচনে বরগুনার বেতাগী পৌরসভায় বর্তমান মেয়র মো. আলতাফ হোসেনকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বুধবার সকাল ৮ টা থেকে এ হরতাল শুরু হয়। হরতালের সমর্থনে বেতাগী পৌর শহরে অবস্থান নিয়েছে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবিরের সমর্থকরা। এর আগে মঙ্গলবার রাতে মো. গোলাম কবিরের সমর্থকরা বেতাগী শহরে বিক্ষোভ মিছিল করে। পরে আজ সকালে তারা হরতালের ডাক দেন।

এ বিষয়ে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন বেতাগী বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেন বিশ্বাসকে দেওয়ায় বেতাগী আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ মেনে নিতে পারেনি। সেজন্য আমরা হরতালের ডাক দিয়েছি।

তিনি আরও বলেন, তার মনোনয়ন প্রত্যাহার না করা পর্যন্ত বেতাগী আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন করবে না।

উল্লেখ্য, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবির নিজেও বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়মী লীগের দলীয় মনোনয়ন প্রত্যশীদের মধ্যে একজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ