1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

বরিশালে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ১৯১ Time View

বরিশাল নগরীর কাউনিয়ার প্রথম লেনের একটি ভাড়া বাসা থেকে স্বামী এবং স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, রাজমিস্ত্রী মো. খালেক ঢালী (৪২) এবং তার স্ত্রী আদালতের আইনজীবীর সহকারী মুকুল বেগম (২৬)।

ছত্তার ম্যানশনের অপর ভাড়াটিয়া ও নিহতদের প্রতিবেশী মাধবী বসু জানান, সাত বছর আগে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের খালেক ঢালী এবং বরিশাল শহরতলীর সাপানিয়া গ্রামের আমিনউদ্দিন হাওলাদারের মেয়ে মুকুল বেগমের বিয়ে হয়। ২০১২ সালের মার্চ মাসে ছত্তার ম্যানসনের টিনের একচালা ঘর ভাড়া নিয়ে থাকেন এই দম্পত্তি। বিয়ের ৭ বছর হলেও তাদের সন্তান হয় না বলে প্রায়ই কলহ হতো।

মাধবী বসু আরও বলেন, সোমবার বিকেল সাড়ে ৪ টায় সর্বশেষ এই দম্পত্তি ভাত খাওয়ার সময় কথা হয় তার সঙ্গে। আজ সকাল সাড়ে ৮টার দিকে সাপ্লাইয়ের পানি নেয়ার জন্য মুকুল বেগমকে ডাকতে যান। দরজা, জানালায় ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। এরপর বাড়ির অপর ভাড়াটিয়া ও এলাকার লোকজন জড়ো হয়ে বেড়ার টিন ছুটিয়ে ফ্যানের সঙ্গে খালেক ঢালীর মরদেহ দেখতে পান। এরপরই স্থানীয় কাউন্সিলর এসে পুলিশে খবর দিলে কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

কাউনিয়া থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) এএইচ এনায়েত করিম পিপিএম বলেন, খালেক ঢালীর গলায় আঘাতের চিহ্ন এবং শরীর রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়েছেন। আর মুকুল বেগমের মরদেহ মশারির মধ্যে তবে পা দুটো বাইরে রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ থেকে এই ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, তারা সিআইডির বিশেষ টিমে খবর দিয়েছেন। তারা দেখার পর মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে। এরপরই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ