1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

রবির বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ২৮৯ Time View

345শ্রম আদালতে দায়ের করা বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি অজিয়াটা লিমিটেড এর বিরুদ্ধে করা ৪২ কর্মীর মামলার বিষয়ে শ্রম আদালতের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে শ্রম আদালতে রবি’র বিরুদ্ধে মামলাটি চলতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবির করা এই আবেদন খারিজ করে দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এএফএম মেজবাহ উদ্দিন, অ্যাডভোকেট অন রেকর্ড নুরুল ইসলাম ভূইয়া। সঙ্গে ছিলেন ব্যারিস্টার হাসান এমএস আজিম। রাষ্ট্রপক্ষের ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

চুক্তিভিত্তিক চাকরি স্থায়ী করতে ২০১১ সালের ২০ জুলাই শ্রম আদালতে মামলা দায়ের করেন রবির প্রকৌশল বিভাগের ৪২ কর্মী।

মামলার আবেদনে বলা হয়, শ্রম আইনের ৪(১) ধারা আইন অনুযায়ী নিয়োগের তিন মাস শেষ হলে চাকরি স্থায়ী করতে হবে। কিন্তু রবি তা না করে ওই ৪২ কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করে। এরপর এ ৪২ কর্মী শ্রম আদালতে মামলা করেন। রবি শ্রম আদালতে কর্মীদের দায়ের করা মামলাগুলো খারিজের আবেদন করে।

সংশ্লিষ্ট শ্রম আদালত রবির আবেদন খারিজ করে দিলে ২০১২ সালের ২ মে মাসে উচ্চ আদালতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করে মোবাইল অপারেটর রবি। হাইকোর্টও তাদের আবেদন খারিজ করে দেন।

হাইকোর্টের এ খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) দায়ের করলে রোববার সে আবেদ খারিজ করে দেন আপিল বিভাগ। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ