1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লাভার ইমেজ ভাঙতে চান তাহসান!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ২১৭ Time View

342‘দীর্ঘদিন ধরেই গেয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে আমি যত গান গেয়েছি বেশিরভাগ গানই প্রেমের গান। শ্রোতারাও আমার কাছ থেকে এই ধরনের গানই বেশি প্রত্যাশা করেন। শ্রোতাদের কথা ভেবে আমিও এত দিন প্রেমের গানই গেয়ে এসেছি। কিন্তু প্রেমের গান গাইতে গাইতে আমি এখন বিরক্ত’ -বললেন সময়ের জনপ্রিয় গায়ক তাহসান খান।

তিনি আরো বলেন, ‘আমাকে অনেক সময় শুনতে হয়, শ্রোতাদের কাছে নাকি আমার ‘লাভার বয়’ ইমেজ তৈরি হয়ে গেছে। এটা আমি ভাঙতে চাই। তাই নিজের গানের ধরনটা বদলানোর চেষ্টা করছি। আর অভিনয়েও চেষ্টা করছি ভিন্ন কিছু চরিত্রে হাজির হতে। ওই রোমান্টিক গল্পের প্রেমিক চরিত্রে সত্যি একঘেয়েমি চলে এসছে। তাই নিজেকে বদলে দিতে চাইছি খানিকটা। সেই মিশন এরই মধ্যে শুরুও করে দিয়েছি।’

সেটি কিভাবে জানতে চাইলে তাহসান বলেন, ‘সপ্তাহ দু-এক হলো, আমি রেডিও ফুর্তিতে একটি অনুষ্ঠান করছি। ‘৫২ শেডস অব তাহসান’ নামের এ অনুষ্ঠানে আমি শ্রোতাদের অন্য ধরনের গান শোনাচ্ছি। প্রথম সপ্তাহে ডাব স্টেপস সম্পর্কে ধারণা দিয়েছি। ভবিষ্যতে ভিন্ন আবহে গান করবো বলেই শ্রোতাদেরও অন্য ধরনের গান শোনাচ্ছি। আমার কাছ থেকে এ ধরনের পরিবর্তন শ্রোতারা সহজে নিতে না পারলেও; আশা করছি, সামনে এ বিষয়টার সঙ্গে আমার শ্রোতারা মানিয়ে নিতে পারবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ