1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ঢাবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত এশিয়ান গেমস হকিতে হার দিয়ে শুরু বাংলাদেশের

রুশ পাইলটের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ১১৪ Time View

339সিরিয়া সীমান্তে গত সপ্তাহে তুর্কি বাহিনীর ভূপাতিত করা রুশ যুদ্ধবিমানের পাইলটের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু জানিয়েছেন, মস্কোর অনুরোধে ওই পাইলটের মৃতদেহ রাশিয়ার কাছে হস্তান্তর করা হবে। খবর রয়টার্স।

গত মঙ্গলবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার একটি যুদ্ধবিমানে গুল চালিয়ে ভূপাতিত করে তুরস্ক। তবে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে মস্কো। এ ঘটনার পর দুই দেশের মাঝে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

বিমান ভূপাতিত করার জবাবে তুরস্কের ওপর ইতোমধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এছাড়া তুরস্ক ভ্রমণ না করতে রুশ নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে। ওই  বিমানের দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে নিচে নামার সময় মাটি থেকে গুলি ছোড়া হয়।

এ সময় লেফটেন্যান্ট কর্ণেল ওলেগ পেশকভ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিশেষ বাহিনী অভিযান চালিয়ে অপর পাইলট ক্যাপ্টেন কনস্টানটিন মুরাখটিনকে উদ্ধার করা হয়।

আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে দাভুতগলু বলেন, পেশকভের মৃতদেহ রাশিয়ার কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ